গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ইভিএম নিয়ে সুর নরম কংগ্রেসের

    ইভিএম নিয়ে সুর নরম কংগ্রেসের

    0
    110
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    ব্যালট পেপারের দাবি থেকে সরে এসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি সার্বিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি নিয়ে প্রশ্ন তোলার সিদ্ধান্ত নিয়েছে।
    কংগ্রেস সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি ও নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে দেশজুড়ে আন্দোলন করে তোলা হবে। নির্বাচনী কারচুপির পাশাপাশই নিজেদেরও যে গাফিলতি রয়েছে, তা-ও মেনে নিয়েছেন খাড়ো। হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে হারের পরে কংগ্রেসের প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস সভাপতি খাড়ো বলেছেন, দলের সাংগঠনিক দুর্বলতা মেরামত করতে হবে। তার জন্য সাংগঠনিক রদবদল করতে হবে। কংগ্রেস নেতাদের একে অপরের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য বন্ধ করতে হবে। বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকে ভোটের প্রস্তুতি শুরু করে দিতে হবে। কংগ্রেসকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। কংগ্রেস নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি নিয়ে আগামী এক মাস আন্দোলন চালাবে বলে জানা গিয়েছে।
    খাড়গে আরও বলেছেন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, আর্থিক অসাম্য দেশের বড় সমস্যা। জাতগণনা, সংবিধান, সামাজিক ন্যায় এ সবও বড় প্রশ্ন। কিন্তু ভোটমুখী রাজ্যে স্থানীয় সমস্যা নিয়েই রণনীতি তৈরি করতে হবে।