হাসপাতালে কেন চুক্তিভিত্তিক কর্মী, প্রশ্ন কোর্টের 

0
132
হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করলে মহিলা চিকিৎসকরা কীভাবে নিজেদের সুরক্ষিত মনে করবেন। এমনই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
মঙ্গলবার আর জি কর মামলায় জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নিয়ে নিরাপত্তার প্রশ্ন তোলেন সিনিয়র চিকিৎসকদের আইনজীবী। তিনি জানিয়েছেন, বেসরকার সংস্থার ১ হাজার ৫১৪ নিরাপত্তারক্ষী হাসপাতালগুলিতে মোতায়েন রয়েছেন, যা নিয়ে আপত্তিজনক। এদের জায়গায় পুলিশকর্মী নিয়োগ করা হোক বলে দাবি করেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং।এরপরেই প্রধান বিচারপতি বলেছেন, এই অপরাধ সিভিক ভলান্টিয়ার দ্বারা সংগঠিত হয়েছে। পুলিশ বারাক থাকা সত্ত্বেও ঢুকে পড়ে অভিযুক্ত। এখন আবার চুক্তিভিত্তিক কর্মী ৭ দিনের প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করা হচ্ছে। তারা গোটা হাসপাতালে কাজ করবে। চিকিৎসক, বিশেষত মহিলা চিকিৎসকরা কীভাবে নিজেদের নিরাপদ মনে করবেন। কর্মশক্তির বড় অংশই তরুণী। তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। জেলাশাসক এবং পুলিশ সুপারকে চিকিৎসককে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।এরপরে পাল্টা রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। হাসপাতালে পুলিশ, সিআরপিএফ মোতায়েন রয়েছে এই মুহূর্তে। পাশাপাশি রাজ্য আরও পদক্ষেপ করছে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা রাজ্য সুনিশ্চিত করছে।