কেন রদ্রিগেজকে বেছে নিল আমেরিকা

0
68
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঘটে যাওয়া নাটকীয় ঘটনার পর থেকে যেসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মধ্যে একটি প্রশ্ন হলো, প্রাক্তন মার্ক্সবাদী গেরিলার কন্যা এবং ক্ষমতাচ্যুত স্বৈরশাসক নিকোলাস মাদুরোর সহকারী ডেলসি রদ্রিগজ কী কারণে ট্রাম্প প্রশাসনের নজর কেড়েছে?

কেন ওয়াশিংটন বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে সমর্থন করার পরিবর্তে একজন চাভিস্তা বিপ্লবীকে ক্ষমতায় রাখার সিদ্ধান্ত নিয়েছে? ভেনেজুয়েলায় নিযুক্ত একজন প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূতের মতে, উত্তরটি সহজ। তিনি বলেছেন, তারা গণতন্ত্রের চেয়ে স্থিতিশীলতার পক্ষে গেছে, এমনটাই বলেছেন চার্লস শাপিরো। তিনি ২০০২-০৪ সাল পর্যন্ত কারাকাসে জর্জ ডব্লিউ বুশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি আরো বলেছেন, তারা স্বৈরশাসক ছাড়াই স্বৈরশাসক শাসনব্যবস্থা টিকিয়ে রেখেছে।দোসররা এখনো আছে। আমি মনে করি, এটি নরকের মতো ঝুঁকিপূর্ণ।কিন্তু এর বিকল্প পথগুলো আরো ঝুঁকিপূর্ণ।এর মধ্যে আছে পুরো শাসনব্যবস্থা একবারে বদলে ফেলা এবং মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী আন্দোলনকে সরাসরি সমর্থন করা।এসব পদক্ষেপের সঙ্গে নানা বিপদের আশঙ্কা রয়েছে। যেমন,বিরোধী নেতাদের মধ্যেই অভ্যন্তরীণ বিভক্তি তৈরি হতে পারে।

 আবার ভেনেজুয়েলার বড় একটি অংশের মানুষ, যারা মাদুরোকে ভোট দিয়েছিলেন ,সংখ্যায় প্রায় ৩০ শতাংশ তাদেরও রাজনীতি থেকে বিচ্ছিন্ন বা ক্ষুব্ধ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদোকে ভেনেজুয়েলার ভেতরে তেমন সম্মানিত নন বলে মন্তব্য করেন, অন্যদিকে তিনি ডেলসি রদ্রিগেজকে দয়ালু মানুষ হিসেবে বর্ণনা করেন।