কেন গুলি চালিয়েছে পুলিশ, ব্যাখ্যা শামিমের

0
176
ছবি সৌজন্যে : নিজস্ব

উত্তপ্ত মুর্শিদাবাদে অশান্তি থামাতে গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিশ। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।

তিনি জানিয়েছেন অশান্তি এমন পর্যায় পৌঁছয় বাধ্য হয়ে ৪ রাউন্ড গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। পুলিশের ১৮ জন কর্মী আহত হয়েছেন। তারপরেও পুলিশ যথেষ্ট সংযত হয়েই একাজ করেছে। আভেদ শামিম আরও জানিয়েছেন সুতির সুজামোড় এবং সামশেরগঞ্জে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই দুই জায়গায় জাতীয় সড়ক অবরোধ হয়। পাবলিক বাস, সরকারি সম্পত্তি সবকিছুতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি, কাঁদানে গ্যাস ছোঁড়ে। কিন্তু তারপরেও যখন কোনভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। তিনঘণ্টা এরকম পরিস্থিতি চলার পর মানুষের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে ৪ রাউন্ড গুলি চালায়।