গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ডিআই অফিসে কেন গিয়েছিলেন, পাল্টা প্রশ্ন ব্রাত্য-র

    ডিআই অফিসে কেন গিয়েছিলেন, পাল্টা প্রশ্ন ব্রাত্য-র

    0
    129
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আন্দোলনের এখনও অনেক সময় আছে। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও ডিআই অফিসে কেন গিয়েছিলেন। কসবায় শিক্ষকদের ওপর লাঠিচার্জ নিয়ে প্রশ্ন উঠতে পাল্টা প্রশ্ন তুলেছেন ব্রাত্য বসু।

    তবে শিক্ষকদের ওপর লাঠিচার্জ দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে জানিয়েছেন তাঁদের নেত্রীস্থানীয়দের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁদেরকে বলা হয়েছে রাজ্য সরকার সর্বোতভাবে, মানবিকভাবে, আইনিভাবে কী করে বঞ্চিতদের চাকরি ফেরত দেওয়া যায় তার চেষ্টা করছে। তিনি আরও বলেছেন যে সরকারের কাছে দাবি করছেন শিক্ষা দফতর, এসএসসি পাশে আছে, সেখানে আন্দোলন বিক্ষোভ তো কিছুদিন স্থগিত রাখা যেত। এর জন্য তো দিন পড়ে রয়েছে।

    ব্রাত্য বসু বলেছেন ওরা বৈঠকে বসতে চাইছেন আবার ধ্বংসাত্মক আন্দোলনের পথে যাচ্ছেন, দুটো তো একসঙ্গে হতে পারে না।