
হিন্দু দেবদেবী নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ইতিমধ্যেই বিজেপি ও বিআরএস ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছে।
সব মিলিয়ে প্রবল রাজনৈতিক বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন কংগ্রেস নেতা। এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রেবন্তকে বলতে শোনা যায়, হিন্দুরা কত দেবতায় বিশ্বাস করে? সংখ্যাটা কি তিন কোটি? এক দেবতা আছেন, তিনি অবিবাহিতদের দেবতা- হনুমান। যাঁরা দু’বার বিয়ে করেছেন, তাঁদের জন্য আছেন আলাদা দেবতা। আবার যাঁরা অ্যালকোহল পান করেন, তাঁদেরও রয়েছে দেবতা।
মুরগি বলির একজন, ডাল-ভাতের একজন। প্রতিটি দলেরই আছে নিজস্ব দেবতা। স্বাভাবিক ভাবেই এহেন মন্তব্য ঘিরে বিতর্ক ঘনিয়েছে। বিজেপি নেতা চিক্কোটি প্রবীণ বলছেন, কংগ্রেস ও রেবন্ত রেড্ডি, কারওই কোনও লজ্জা নেই। প্রতিটা বৈঠকেই এদের বলতে শোনা যায় কংগ্রেস মুসলিমদের। মুখ্যমন্ত্রীকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে এবং নিজের বিবৃতি ফিরিয়ে নিতে হবে।








