খুশকির সমস্যা কেন হয়?

0
118
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

খুশকি একটি খুব সাধারণ সমস্যা, যা নারী–পুরুষ নির্বিশেষে যেকোনো বয়সে দেখা দিতে পারে। বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনের সময় খুশকির সমস্যা বাড়ে। এর পেছনে রয়েছে একাধিক কারণ ,আর সেই কারণগুলি বুঝে নিয়েই খুশকি প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব।

সাধারণতঃ বলা হয়,চুল বা মাথার তালু বা স্ক্যাল্প নিয়মিত পরিষ্কার না করলে ধুলো, ময়লা ও ঘাম জমে গিয়ে খুশকি তৈরি হতে পারে। আবার যাদের মাথার তালু খুব তেলতেলে, তাদের স্ক্যাল্পে অতিরিক্ত সিবাম তৈরি হয়। এর ফলে ছত্রাক জাতীয় সংক্রমণ বাড়তে পারে, যা খুশকির অন্যতম কারণ। অন্যদিকে,অতিরিক্ত শুষ্ক ত্বক থাকলেও খুশকির প্রবণতা দেখা দেয়।অর্থাৎ স্ক্যাল্প খুব রুক্ষ অথবা অতিরিক্ত তেলতেলে,দুই অবস্থাতেই খুশকির সমস্যা হতে পারে। এই অবস্থায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।নিয়মিত হালকা গরম জলেতে চুল ধুয়ে পরিষ্কার রাখুন। পরিষ্কার স্ক্যাল্প খুশকি নিয়ন্ত্রণে সাহায্য করে।চুলে তেল ব্যবহার সতর্কভাবে করুন,যাদের খুশকির সমস্যা বেশি, তাদের তেল ব্যবহারে সতর্ক থাকা উচিত।

কারণ তেল খুশকির সমস্যা বাড়িয়ে দিতে পারে। এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। অন্যদিকে বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু পাওয়া যায়। তবে যেকোনো প্রোডাক্ট ব্যবহারের আগে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি, যাতে চুল ও ত্বকের ক্ষতি না হয়।