
হরিয়ানার হিসারের জনসভায় কংগ্রেসের সংখ্যালঘু প্রীতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, কংগ্রেস কেন কোনও সংখ্যালঘু নেতাকে দলের সভাপতি করে না। সবভারতীয় কংগ্রেসের শেষ সংখ্যালঘু সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ।
১৯২৩ এবং ১৯৪০ থেকে ১৯৪৬ পর্যন্ত সভাপতি ছিলেন এই স্বাধীনতা সংগ্রামী। বিআর আম্বেদকরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি কংগ্রেসের আচরণেরও তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বিআর আম্বেদরকে পদে পদে অসম্মান করেছে।
দুবার ষড়যন্ত্র করে তাঁকে নির্বাচনে পরাজিত করা হয়েছিল। এমনকি তিনি মারা যাওয়ার পর তাঁর অবদানকে মুছে ফেলার চেষ্টা করে কংগ্রেস, অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।
