
শুধু অনলাইনে ট্রেনের টিকিট কাটলেই কেন দেওয়া হয় দুর্ঘটনার বিমার সুরক্ষা,ট্রেন দুর্ঘটনার মুখে পড়লে, যাঁরা অফলাইনে ট্রেনের টিকিট কাটেন, তাঁরা কেন বিমার সুবিধা পান না?
ভারতীয় রেলের কাছে এর কারণ জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।সম্প্রতি ভারতীয় রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে একটি রিপোর্ট জমা করেছে সুপ্রিম কোর্টে। সেই রিপোর্টের ভিত্তিতেই রেলকে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি এহসানুদ্দিন আমানুল্লা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রন। অতিরিক্ত সলিসিটর জেনারেল বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে দুই বিচারপতির বেঞ্চ জানতে চেয়েছে,দুই মাধ্যমে টিকিট সংগ্রহকারী যাত্রীদের জন্য দু’রকম সুবিধা কেন।যাঁরা অনলাইনে টিকিট কাটছেন, কেন শুধু তাঁদেরই দুর্ঘটনার বিমার সুবিধা দেওয়া হচ্ছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, রেল জানিয়েছে, যাঁরা অনলাইনে ট্রেনের টিকিট কাটেন,তাঁদের দুর্ঘটনার বিমার সুবিধা দেওয়া হয়।যাঁরা অনলাইনে টিকিট কাটেন না, তাঁদের সেই সুবিধা দেওয়া হয় না। জানাতে হবে কেন এই বৈষম্য? একইসঙ্গে রিপোর্ট খতিয়ে দেখে রেলকে লাইন এবং ক্রসিংয়ের সুরক্ষা নিয়েও সতর্ক হতে বলেছে সুপ্রিম কোর্ট।
