
ভবানীপুর কেন্দ্রে নিজের বাড়ি, নিজের জায়গা, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয় কেন। প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন যেখানে তিনি ৪০ বছর ধরে রাজনীতি করেন, তারপরেও কেন এত প্রশ্ন তুলছেন। শুভেন্দু অধিকারী বলেছেন আতঙ্ক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এসব বলছেন। তিনি আরও বলেছেন সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে প্রশ্ন থাকলে কালো চাদর গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে ভবানীপুর কেন্দ্রে ভোটপ্রচার করেছেন শুভেন্দু অধিকারী। মাঝ রাতে সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলতেই শুভেন্দু অধিকারী বলেছেন এসআইআর-র পুরো প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে হচ্ছে।
প্রশ্ন থাকলে তিনি আবার গায়ে চাদর জড়িয়ে সুপ্রিম কোর্টে যান। তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছেন অভয়ার বিচারের দাবি বা বেকার যুবক যুবতীদের চাকরির জন্য নয়, তিনি গিয়েছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাতে।
