প্রেসিডেন্ট ট্রাম্প কেন, প্রশ্ন কংগ্রেস-তৃণমূলের

0
141
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস ও তৃণমূল। কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেছেন ১৯৭১ সালে মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের কাছে ইন্দিরা গান্ধী মাথা নোয়ায়নি।

কয়েকদিনের ঘাত-প্রত্যাঘাতের পরে শনিবার দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। তবে জঙ্গি হামলা হলে তাকে যুদ্ধ হিসেবেই গণ্য হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ভারত। এদিকে এই পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ীর মত ব্যক্তিদের মিস করছেন বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন এরা দেশকে অগ্রাধিকার দিয়েছিলেন। বিশ্বনেতা হতে চাননি। তাঁর কথায় ডোনাল্ড ট্রাম্পের পোস্টের পরেই তিনি বুঝতে পেরেছেন সংঘর্ষ বিরতি হয়েছে।