
নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ বিধানসভার ভিতরে নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে হাইকোর্টের নির্দেশে।
সেই অনুযায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পয়লা সেপ্টেম্বর নির্দেশিকা জারি করেন। কিন্তু তাতে তিনি স্পষ্ট জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না। শুভেন্দু অধিকারীর মতে মুখ্যমন্ত্রীর রক্ষীদের বিধানসভায় প্রবেশের অনুমতি দিয়ে আদালত অবমাননা করেছেন স্পিকার।
শুধু তাই নয়, আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবী জানিয়েছেন ঘটনার প্রমাণ হিসেবে বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষন করা হোক।
