
বাঁকুড়াকাণ্ডে নিশ্চুপ কেন নির্বাচন কমিশন। প্রশ্ন তুলেছে তৃণমূল।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকরা বলেছেন শুধু বাঁকুড়া নয়, পূর্ব মেদিনীপুর, মালদা, হুগলি, উত্তর ২৪ পরগনা সর্বত্র একইভাবে বৈধ ভোটারদের নাম কাটার অপচেষ্টা চলছে। বিশেষভাবে টার্গেট করা হচ্ছে মহিলাদের। প্রসঙ্গত মঙ্গলবার বাঁকুড়ার খাতড়া থেকে একটি রহস্যজনক গাড়ি থেকে উদ্ধার হয় কয়েক হাজার এসআইআর-র ফর্ম ৭। অভিযোগ প্রতিটি ফর্ম আগেই পূরণ করা ছিল। গাড়ির ছবি দেখিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক দাবি করেছেন পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশেই ওই ফর্মগুলো কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। এই প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন এটা কয়েকজন কর্মীর কাজ নয়, এর পিছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে। বৈধ ভোটারদের অবৈধ বানানোর চেষ্টা বরদাস্ত করা হবে না।
তদন্তেরও দাবি তুলেছেন তিনি। অন্যদিকে সাংসদ পার্থ ভৌমিকের দাবি বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার হার অন্য রাজ্যের তুলনায় কম দেকে লজিক্যাল ডিসক্রেপেন্সির মত নতুন নিয়ম আনা হয়েছে।
