জেল থেকে কেন সরকার চলবে: প্রধানমন্ত্রী

0
120
ছবি সৌজন্যে : এক্স
যারা জেলে যাবে, তারা পদে থাকতে পারবে না, শুক্রবার বিহারের গয়া থেকেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই হয়, তাহলে তার পিছনে যুক্তিসম্মত সিদ্ধান্ত নেওয়াও জরুরি, তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কারও ছাড় পাওয়ার কথা নয় বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সংবিধানের ১৩০-তম সংশোধনী বিল নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী এক তিরে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, লালুপ্রসাদ যাদব ও তাঁর পুত্র তেজস্বী যাদবকে বিঁধেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এই আইনে যদি একজন সরকারি কর্মী দুর্নীতির অভিযোগে কয়েক ঘণ্টার জন্যও গ্রেফতার হন, তাহলে তাকে আপনা আপনিই সাসপেন্ড হতে হবে।
উল্লেখ্য, পিএম-সিএম বিল লোকসভায় পেশ করার পরে তা যৌথ সংসদীয় কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী পিএম-সিএম বিল নিয়ে বিহার বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে পাশে নিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী।