পিছিয়ে যাচ্ছে কাজ, অনুব্রতর পাল্টা দিল কাজল

0
199
ছবি সৌজন্যে : নিজস্ব

না জেনে জেলা পরিষদের কাজ নিয়ে মন্তব্য করেছেন অনুব্রত। এবার সরাসরি অভিযোগ করেছেন বীরভূমের দলীয় রাজনীতিতে কেষ্টর বিরোধী, জেলাপরিষদের সভাধিপতি কাজল শেখ।

জেলা সভাপতির অভিযোগের প্রেক্ষিতে কাজের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানিয়েছেন কিছু না জেনে সংবাদমাধ্যমের সামনে এধরণের মন্তব্য করা উচিত নয়। উল্লেখ্য, বীরভূম জেলা পরিষদের মেন্টর পদে আরও একবার যোগদান করেছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা।

সেখানে তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন কাজল শেখ। একসঙ্গে মিলেমিশে কাজ করার কথাও শোনা গিয়েছে জেলা পরিষদের সভাপতির মুখে।