তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা কেন, চিঠি দিল শিক্ষা দফতর

0
120
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা কেন, এবার সরাসরি হস্তক্ষেপ রাজ্য সরকারের। দিন বদল চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে উচ্চ শিক্ষা দফতর।
২৮ অগাস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষার দিন ধার্য হয়েছে। আগেই টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য পরীক্ষার দিন বদলের দাবি তুলেছিলেন। এর পিছনে চক্রান্ত রয়েছে বলে অভিযোগও করেছিলেন। এবার এবিষয়ে রাজ্য সরকার হস্তক্ষেপ করেছে। সরকার এবং দল একাকার হয়ে লিখিত নির্দেশ দিচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। এমন দিন আগে কখনও দেখেননি বলে দাবি করে ২৮ তারিখেই পরীক্ষা নেওয়ায় অনড় উপাচার্য।
২৮ অগাস্ট পরীক্ষায় অনড় থেকে সিন্ডিকেট বৈঠক ডেকেছেন ভারপ্রাপ্ত উপাচার্য।