গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National অসমে এসআইআর কেন নয়? মামলা সুপ্রিম কোর্টে

    অসমে এসআইআর কেন নয়? মামলা সুপ্রিম কোর্টে

    0
    94
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অসমে কেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হচ্ছে না? তা নিয়ে প্রশ্ন তুলে এ বার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।

    অসমের ক্ষেত্রে এসআইআর-এর পরিবর্তে ভোটার তালিকার বিশেষ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তাদের এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করা হয়েছে নতুন মামলায়। সম্প্রতি বিহারে বিধানসভা ভোট মিটেছে। তার ঠিক আগে আগেই বিহারে এসআইআর হয়েছে। তার পরে দ্বিতীয় দফায় দেশের আরও ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর-এর সিদ্ধান্ত নেয় কমিশন। তালিকায় পশ্চিমবঙ্গের পাশাপাশি রয়েছে তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি। এই চার রাজ্যেই আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে। আগামী বছর বিধানসভা ভোট রয়েছে অসমেও।

    তবে সেখানে এসআইআর হচ্ছে না। কেন অসমে এসআইআর হচ্ছে না, তা নিয়ে দ্বিতীয় দফায় এসআইআর ঘোষণার সময় থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। কারণ, কমিশনই অতীতে জানিয়েছিল, বিশেষ করে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে এমন রাজ্যগুলিতে ওই সংশোধনের কাজ প্রথমে শুরু হবে। বিতর্কের মাঝে ব্যাখ্যাও দিয়েছিল কমিশন।