মণিপুর যান না কেন, মোদীকে পাল্টা মমতা, আমেরিকা জুজুও

0
143
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মালদা-মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতেই প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ বছর ধরে হিংসা জ্বলছে তারপরেও প্রধানমন্ত্রী মণিপুরে যাচ্ছেন না কেন প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় প্রধানমন্ত্রীর তো আগে ওখানে যাওয়া উচিত ছিল।
তাঁর দাবি পশ্চিমবঙ্গ নিরাপদ বলেই নির্বাচনের আগে এখানে আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে, কুৎসা রটাতে, ষড়যন্ত্র করতে। নীতি আয়োগের বৈঠকে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ না দেওয়ায় আলিপুরদুয়ারের সভা থেকে প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায় বাংলার উন্নয়নে কোনও নজরই নেই তৃণমূল সরকারের। শুধু রাজনীতি ছাড়া আর কোনও কাজ নেই।
তারই পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর যোজনা কমিশন তুলে দিয়ে কেন নীতি আয়োগ করা হয়েছে।
নেতাজি, গান্ধীজি, আম্বেদকরদের নাম ভুলে গেলেন কি করে। তিনি আরও বলেছেন গতবার ৪ মিনিটের মাথায় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা বাংলার অসম্মান নয়। যদি বলতেই না দেওয়া হয়, তাহলে ওই বৈঠকে গিয়ে কি লাভ। সম্মান দিলে সহযোগিতা মিলবে। কিন্তু না পেলে সহযোগিতা আশা করা উচিত নয়।