গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National কেন রাত ১ টায় ‘অপারেশন সিঁদুর’, ব্যাখা সিডিএস-র

    কেন রাত ১ টায় ‘অপারেশন সিঁদুর’, ব্যাখা সিডিএস-র

    0
    81
    ছবি সৌজন্যে : এক্স
    অপারেশন সিঁদুরের জন্য কেন বেছে নেওয়া হয়েছিল রাত ১টা থেকে দেড়টার সময়? এ বার সেটাই ব্যাখ্যা করেছেন ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান।
    বৃহস্পতিবার নয়াদিল্লির রাজভবনে এক আলাপচারিতায় ভারতের সেনা সর্বাধিনায়ক জানিয়েছে, মধ্যরাতে অভিযান করার নেপথ্যে ছিল দু’টি কারণ। তাঁর কথায়, প্রথমত, রাতেও তাঁরা ছবি তুলতে পারবেন, সেই ক্ষমতার উপর আত্মবিশ্বাসী ছিল ভারতীয় সেনা। আর দ্বিতীয়ত, সাধারণ নাগরিকদের ক্ষতি এড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভারতীয় সেনার কাছে। সিডিএস অনিল জানিয়েছেন, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে অভিযান চালানোর ক্ষেত্রে উপযুক্ত সময় ছিল। তার পরেও মধ্যরাতে অভিযান চালানোর জন্য বেছে নেওয়া হয়েছিল। কেন সকালে অভিযান করা হয়নি। তাঁর কথায়, ওটা নমাজের সময়।
    অনেক সাধারণ মানুষ জড়ো হন ওই সময়ে। তাই চিন্তাভাবনা করে ভোরের সময় বাতিল করা হয়। অর্থাৎ, ভোরবেলা অভিযান চালালে সাধারণ মানুষের হতাহতের সম্ভাবনা থাকত বেশি।