গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology ক্রোম কিনতে সাড়ে ৩ হাজার কোটি ডলার

    ক্রোম কিনতে সাড়ে ৩ হাজার কোটি ডলার

    0
    88
    ছবি সৌজন্যে : এক্স

    গুগলের ক্রোম ইন্টারনেট ব্রাউজার কিনে নেওয়ার জন্য তিন হাজার চারশ ৫০ কোটি ডলারের দরপত্র জমা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর স্টার্টআপ পারপ্লেক্সিটি।গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট-এর প্রধান সুন্দার পিচাইকে পাঠানো এক চিঠিতে পারপ্লেক্সিটি বলেছে, ইউজারের নিরাপত্তার প্রতি অঙ্গীকারবদ্ধ এমন এক স্বাধীন কোম্পানির অধীনে ক্রোম ব্রাউজারকে দেওয়া হলে তা সাধারণ মানুষের উপকারেই আসবে।

    তবে পারপ্লেক্সিটির এ প্রস্তাবকে প্রচারণামূলক কৌশল বা স্টান্ট বলে বর্ণনা করেছেন প্রযুক্তি খাতের একজন বিনিয়োগকারী। তিনি বলেছেন,পারপ্লেক্সিটির প্রস্তাবিত এ মূল্য ক্রোম-এর প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম এবং গুগল ক্রোম ব্রাউজার বিক্রি করবে কি না বা আদৌ এটি বিক্রির জন্য ওপেন কি না তা এখনও স্পষ্ট নয়।তবে গুগল এখন পর্যন্ত ক্রোম বিক্রির কোনো পরিকল্পনার ঘোষণা করেনি।বিশ্বজুড়ে প্রায় তিনশ কোটির বেশি ইউজার নিয়ে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার হচ্ছে ক্রোম। এদিকে অনলাইন সার্চ ও বিজ্ঞাপন বাজারে গুগলের আধিপত্য নিয়ে সম্প্রতি তীব্র তদন্ত ও সমালোচনাও মুখে পড়তে হচ্ছে মার্কিন সার্চ জায়ান্টটিকে,যেখানে দুটি অ্যান্টিট্রাস্ট মামলায় বছরের পর বছর ধরে আইনি লড়াইয়ে জড়িয়ে রয়েছে গুগল।এ মাসেই একটি রায় দেওয়ার কথা রয়েছে মার্কিন ফেডারেল আদালতের, যেখানে গুগলকে তাদের সার্চ ব্যবসা ভেঙে দেওয়ার নির্দেশ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    গুগল বলেছে, এমন কোনো রায় এলে তারা আপিল করবে।ক্রোম ব্রাউজারকে আলাদা করে দেওয়ার ধারণাকে অভূতপূর্ব প্রস্তাব বলেও উল্লেখ করেছে তারা, যা গ্রাহক ও ইউজারদের নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে।