গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Entertainment লিমকা বুক অফ রেকর্ডসে ‘অতি উত্তম’

    লিমকা বুক অফ রেকর্ডসে ‘অতি উত্তম’

    0
    173
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম গত বছর মুক্তি পেয়েছিল। সেই ছবিতেই নতুন করে বড়পর্দায় ফিরেছিলেন উত্তম কুমার। মৃত্যুর প্রায় সাড়ে চার দশক পরে বাঙালির স্বপ্নের মহানায়কের এহেন অভিনব প্রত্যাবর্তন এবার জায়গা করে নিল লিমকা বুক অফ রেকর্ডসে।

    স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।তারকা পরিচালক নিজেই সেই সুখবর শুনিয়েছেন সকলকে। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সৃজিত লিখেছেন, কৈশোরে একজন কুইজ-পাগল হিসেবে তাঁর কাছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডস দু’টোই ছিল।কোনওদিন কল্পনাও করিনি একদিন তিনি সেখানে জায়গা পাবেন। কিন্তু অতি উত্তম ছবিতে ব্যবহৃত প্রযুক্তির জন্য সেটা সম্ভব হয়েছে। যাঁরা এই ছবিটিকে ভালোবেসেছেন, সমর্থন করেছেন তাঁদের সকলকে অভিনন্দন জানিয়েছেন সৃজিত । সম্মান স্মারকের ছবিও পোস্ট করেছেন পরিচালক।উল্লেখ্য,২০২৪ সালের মার্চে মুক্তি পেয়েছিল,অতি উত্তম। ভিএফএক্স, এআই ইত‌্যাদি ব‌্যবহার করে সেখানে বাঙালির ম‌্যাটিনি আইডলকে দেখা গিয়েছিল একটি চরিত্র হিসেবে।তাঁরই অভিনীত বিভিন্ন ছবিতে উত্তমের নানা সংলাপ, মুখভঙ্গি ইত্যাদি আলাদা করে তুলে এনে জুড়ে জুড়ে উত্তমকে জীবন্ত করে তোলার প্রযুক্তি মন জিতেছিল সকলের।

    সেই ছবিই এবার স্থান পেল লিমকা বুক অফ রেকর্ডস-এ। এদিকে সম্প্রতি আচমকা অসুস্থ হয়ে পড়েন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মাথা ঘোরা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় তাঁর। তড়িঘড়ি বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে।