মস্তিষ্ক বড় কেন, তথ্য পেটের ভেতর

0
134
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অন্যান্য প্রাণীদের চেয়ে মানুষের মস্তিষ্ক বড়। কিন্তু বড় মস্তিষ্ক মানুষ পেল কী করে,এর উত্তর লুকিয়ে আছে মানুষের পেটে, এমনই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।বিজ্ঞানীরা বলেছেন, মস্তিষ্কের আকার বড় হওয়ার কারণ হতে পারে অন্ত্র বা পেটের মাইক্রোবায়োমের প্রভাব।

মাইক্রোবায়োম হচ্ছে অণুজীবের সম্প্রদায়, যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া ও ভাইরাস। অন্ত্রের বিভিন্ন অনুজীব মানবদেহ ও মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে। কারণ এগুলো নিউরোট্রান্সমিটার’সহ বায়োঅ্যাকটিভ রাসায়নিক যৌগ তৈরি করে।গবেষণায় দেখা গেছে, মানুষের অন্ত্রে শত শত কোটি অনুজীব রয়েছে, যা গ্লুকোজ তৈরিতে ব্যবহৃত বিপাকীয় শক্তি উৎপাদন করার মাধ্যমে মস্তিষ্কের বিবর্তনে প্রভাব ফেলে।প্রথমবারের মতো আমেরিকার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি’র গবেষণায় দেখা গেছে, দেহের বায়োলজি ও বিবর্তনকে আকার দিতে পারে বিভিন্ন প্রাণীর অন্ত্র বা পেটের মধ্যে থাকা অনুজীব। আসলে কাজ করার জন্য মস্তিষ্কের প্রয়োজন হয় অনেক বেশি শক্তির,বিশেষ করে মানুষের মতো বড় মস্তিষ্কওয়ালা স্তন্যপায়ীদের বেলায়।দেহের ওজনের কেবল দু’ শতাংশ হওয়া সত্ত্বেও মস্তিষ্ক শরীরের প্রায় ২০ শতাংশ শক্তি খরচের পেছনে কাজ করে।

গবেষণাটি প্রকাশ পেয়েছে মাইক্রোবিয়াল জিনোমিক্স-এ। গবেষণা অনুসারে, মানুষের মতো বড় মস্তিষ্কওয়ালা প্রাণীরা কীভাবে দেহের প্রয়োজনীয় শক্তির চাহিদা মেটায় তা বোঝার চাবিকাঠি হতে পারে পেটের মধ্যে থাকা নির্দিষ্ট কিছু অনুজীব।