গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata কেন মামলা, বিকাশের চেম্বার ঘিরে বিক্ষোভ, ছোড়া হল বোতল

    কেন মামলা, বিকাশের চেম্বার ঘিরে বিক্ষোভ, ছোড়া হল বোতল

    0
    122
    ছবি সৌজন্যে : নিজস্ব

    উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরিক নিয়োগ নিয়ে রাজ্যের লিখিত তথ্য তলবের দিনেই মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর চেম্বার ঘেরাও করে বিক্ষোভে ধুন্ধুমার।

    বিকাশরঞ্জন ভট্টাচার্য ও তাঁর জুনিয়র আইনজীবীদের লক্ষ্য করে বোতল ছোড়া হয় বলে অভিযোগ। কর্মশিক্ষা, শারীরশিক্ষার শিক্ষকদের একাংশ প্রথমে বিকাশরঞ্জন ভট্টাচার্যর চেম্বারের বাইরে ওল্ট পোস্ট অফিস স্ট্রিটে বিক্ষোভ শুরু করেন। পরে কিরণ শঙ্কর রায় রোডে ফিরদৌস শামীর, সুদীপ্ত দাশগুপ্তদের চেম্বারের বাইরে বিক্ষোভ শুরু হয়। বিচারপতি বিশ্বজিৎ বসু, বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিমের ছবি হাতে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন অতিরিক্ত শূন্যপদে নিয়োগ পাওয়া শিক্ষকরা। বিক্ষোভের জেরে হাইকোর্ট চত্বরে উত্তপ্ত হয়ে ওঠে। বিকাশরঞ্জন ভট্টাচার্য ও তাঁর জুনিয়র আইনজীবীদের লক্ষ্য করে বোতল ছোড়া হয় বলে অভিযোগ। বোতল ছোড়ার সময় আন্দোলনকারীদের কয়েকজনকে ধরে ফেলেন আইনজীবীরা। এরপর স্ট্যান্ড রোডের ওপর মারামারি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছয়।

    পুলিশের সঙ্গে আইনজীবীদের বচসা শুরু হয়। পরে সেখান থেকে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ।