মুর্শিদাবাদকাণ্ডের পর কেন বিশেষ অধিবেশন হল না, প্রশ্ন শুভেন্দুর

0
168
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পহেলগাঁওকাণ্ডের পর সংসদে বিশেষ অধিবেশন ডাকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তোলার দিনেই তাঁকে পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন মুর্শিদাবাদে এতবড় কাণ্ডের পর কেন বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হল না।

যেখানে কলকাতা হাইকোর্টের নিযুক্ত কমিটি তাদের রিপোর্টে মুর্শিদাবাদের হিংসায় তৃণমূলের যোগের কথা উল্লেখ করেছেন। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুনের পরেও কেন বিধানসভায় অধিবেশন ডাকার প্রয়োজন মনে হল না মুখ্যমন্ত্রীর।

তিনিই কিনা এখন সংসদে বিশেষ অধিবেশন ডাকার কথা বলছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন সর্বদল প্রতিনিধিরা দেশে ফিরলে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক।