
২০২৪-২৫-এ ভোট দিলে কেন ভোটাধিকার থাকবে না। এসআইআর-র পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় ২০০২-র ভোটার তালিকায় নাম থাকলেও তাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে।
ফর্ম ফিলাপ না করলে ভোটার তালিকায় নাম উঠবে না। তার মানে আবার নতুন করে ভোটার হতে হবে। শ্রীরামপুরের সাংসদের আরও প্রশ্ন তাঁর মানে এখন কেউই ভোটার নন। আক্রমণ করে বলেছেন এ এক অদ্ভুদ নির্বাচন কমিশন।
তিনি আরও বলেছেন এসআইআর বিজেপির ব্যাক ফায়ার হবে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিজেপির নাক কেটে দেবেন কিন্তু কোনও ন্যায্য ভোটারের নাম কাটতে দেবেন না।
