মুখ্যমন্ত্রীর গাড়ি কেন চেক হবে না, প্রশ্ন অগ্নিমিত্রার

0
135
ছবি সৌজন্যে : নিজস্ব

বিধানসভায় বিধায়কদের গাড়ির তল্লাশি নিয়ে এবার ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিধানসভার ঢোকার মুখে তল্লাশির জন্য গাড়ি থামাতেই অগ্নিমিত্রা পাল প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কেন তল্লাশি হবে না।

কেউ উর্ধ্বে নয়। পুলিশের সঙ্গে কার্যত বচসায় জড়িয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। নিরাপত্তারক্ষীরা বলতে থাকেন তাঁদের কাছে যা অর্ডার এসেছে সেই অনুযায়ী কাজ করছেন। এরপরেই পুলিশকর্মাদের উদেশ্যে বিজেপি বিধায়ক বলেন নিয়ম তো সবার জন্য সমান।

তাঁর গাড়ি তল্লাশি হলে মুখ্যমন্ত্রীব গাড়ি কেন চেক করা হবে না। তিনি তো আলাদা কোনও সুবিধে চাইছেন না। এর আগে বুধবারই গাড়ি তল্লাশি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।