তৃতীয় দিনে ব্যাপক ধরপাকড় জম্মু-কাশ্মীরে 

0
78
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জম্মু ও কাশ্মীরের কিস্তেওয়ারে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত ভারতীয় সেনার জওয়ানকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেছেন সতীর্থেরা। মঙ্গলবার সকালে সহকর্মীরা নিহত জওয়ানের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
এদিকে, জম্মু কাশ্মীরের কিস্তেওয়ারের পার্বত্য জঙ্গলে জঙ্গিদমন অভিযান মঙ্গলবার তৃতীয় দিনে পা রেখেছে। সোমবার সন্ধ্যা থেকে বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে সেনা সূত্রে খবর। অভিযানের সূত্রপাত রবিবার দুপুর থেকে।
সে দিন গোপন সূত্রে সেনাকর্তারা খবর পেয়েছিলেন, কিস্তেওয়ারের মান্দ্রাল-সিংপোরা এলাকায় অবস্থিত সোন্নার গ্রামে জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেই তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে সেনার হোয়াইট নাইটস কোর। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ত্রাশি-১। রবিবার গভীর রাত পর্যন্ত জঙ্গিদের সঙ্গে দফায় দফায় সেনাকর্মীদের গুলির লড়াই চলে। জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আট জন জওয়ান জখম হন।