
স্বামীর সঙ্গে প্রতিবেশী মহিলার সম্পর্ক জানতে পেরে স্ত্রীর আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত শিলিগুড়ি। জানা গিয়েছে শিলিগুড়ির উত্তর শান্তিনগর এলাকার বাসিন্দা ভজন সরকারের সঙ্গে প্রতিবেশী এক মহিলার বিবাহবহির্ভূত ছিল।
তা জেনে ফেলায় ভজনের স্ত্রী ঝর্ণা সরকার বিষ খান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝর্ণার মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযুক্ত ভজনের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। পুলিশের সামনেই এসি, ফ্রিজ থেকে আসবাবপত্র ভাঙচুর করা হয়। এদিকে ক্লাসরুমের মধ্যেই ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে। এই ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে বাকুড়ার ওন্দা হাইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারধরের ভিডিও ভাইরাল হতেই স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
