ক্যানসারে স্ত্রীর মৃত্যু, আত্মঘাতী অসমের স্বরাষ্ট্র সচিব

0
240
Wife dies of cancer Assam Home Secretary commits suicide
Wife dies of cancer Assam Home Secretary commits suicide

ক্যানসারে স্ত্রীর মৃত্যুর পরেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন অসমের স্বরাষ্ট্র সচিব তথা  আইপিএস আধিকারিক। স্ত্রীর মৃত্যুর কিছুক্ষণ পর হাসপাতালের আইসিইউতেই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

জানা গিয়েছে মৃত ওই আধিকারিকের নাম শিলাদিত্য চেটিয়া। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তাঁর স্ত্রী আগমনী বারবারুয়ার। ক্যানসার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য গত ৪ মাস ধরে ছুটিতে ছিলেন ২০০৯ সালের ব্যাচের ওই আইপিএস আধিকারিক। গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে স্ত্রীকে ভর্তি করে চিকিৎসা চালাচ্ছিলেন তিনি। নিজেও দিনের বেশিরভাগ সময় হাসপাতালেই থাকতেন। গুয়াহাটির ওই হাসপাতালেই মৃত্যু হয়েছে শিলাদিত্য চেটিয়ার স্ত্রীর। চিকিৎসকদের তরফে মৃত্যুর খবর পাওয়ার পর সেই শোক সহ্য করতে পারেননি ওই আধিকারিক। পুলিশের দাবি, হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন শিলাদিত্য চেটিয়া।