
টানা নির্যাতন করে ফাঁস দিয়ে খুনের চেষ্টা, তাতেও কাজ না হওয়ায় কীটনাশক খাইয়ে স্ত্রীর মৃত্যু নিশ্চিত করল স্বামী। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কালিয়াচকের রামা শংকর টোলা এলাকায়।
স্থানীয়দের দাবি, পণের দাবিতে নিত্যদিনই অশান্তি লেগে থাকত জুলি এবং প্রণব মণ্ডলের মধ্যে। স্থানীয়রা বেশ কয়েকবার ঝামেলা মিটমাটও করে দেন। সম্প্রতি মেয়েকে তাঁর স্বামী অত্যাচারের হাত থেকে বাঁচাতে পাঁচ হাজার টাকাও দিয়ে যান জুলির বাবা বিষ্ণ মণ্ডল। রবিবার আবারও পণের টাকা চেয়ে জুলিকে মারধর ফলে গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হয়, তাতে বেঁচে গেলে শেষমেশ কীটনাশক খাইয়ে স্ত্রীকে খুন করে পেশায় দিনমজুর যুবক প্রণব মণ্ডল, দাবি এলাকাবাসীদের। হাসপাতালে ভর্তি করানো হলেও বাঁচানো যায়নি জুলিকে।
এরপরই মৃতার পরিবারের তরফে স্বামী প্রণবের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় কালিয়াচক থানায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে যথাযথ তদন্ত শুরু করেছে পুলিশ।
