
তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বিএসএফের থেকে এই আশ্বাসের পরই বাড়ি ফিরেছেন বিএসএফ-এর কনস্টেবল পূর্ণমকুমার সাউয়ের স্ত্রী রজনী সাউ ও তার পরিবার। যদিও পূর্ণমের বাবা বলেছেন, দায় নিতে হবে কেন্দ্রকেই।
পূর্ণমের মুক্তির বিষয়ে এখনও নিশ্চয়তা মেলেনি। তার মাঝেই বহস্পতিবার পাঠানকোট থেকে বাড়ি ফিরেচেন জওয়ানের স্ত্রী ও আত্মীয়েরা। রিষড়ার বাড়িতে ঢোকার মুখে রজনী বলেছেন, বিএসএফের কর্তা জানিয়েছেন, ভয়ের কোনও কারণ নেই। অন্যদিকে পূর্ণমের বাবা ভোলানাথ সাউ বলেছেন, বৌমার সঙ্গে কী কথা হয়েছে তা তিনি জানেন না। ছেলে এখনও বাড়ি ফেরেনি, এটা কেন্দ্রীয় সরকারের দায়। ওঁকে ফেরানো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। গত সোমবার পাঠানকোটের উদ্দেশ্যে রওনা হয় পূর্ণমের স্ত্রী ও তাঁর পরিবার। সেখানে চন্ডীগড় বিমানবন্দরে নেমে প্রথমে পাঠানকোট তারপরে কাংঙ্গাতে যান তাঁরা।
সেখানেই বিএসএপের সিইও-র সঙ্গে কথা বলে তাঁর পরিবার। তারপরই বাড়ি ফিরেছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তাঁর পরিবারের লোকজন।
