গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home West Burdwan অপারেশন সিঁদুর, অনিশ্চয়তায় পূর্ণমের শ্বশুরবাড়িও

    অপারেশন সিঁদুর, অনিশ্চয়তায় পূর্ণমের শ্বশুরবাড়িও

    0
    222
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভারতের প্রত্যাঘ্যাত অপারেশন সিঁদুর-এ অনিশ্চয়তার মেঘ পূর্ণম কুমার সাউয়ের শ্বশুরবাড়ি দুর্গাপুরে। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাকিস্তান রেঞ্জার্সদের হাতে ১৬ দিন ধরে বন্দি রয়েছেন।
    এরমধ্যে পাক রেঞ্জার্সকে বন্দি করেছে বিএসএফও। আর তাতেই আশার আলো দেখছিলেন পূর্ণম কুমারের পরিবার। কিন্তু মঙ্গলবার মধ্যরাতে ভারতের প্রত্যাঘ্যাতে কার্যত অনিশ্চয়তার মধ্যে পড়েছেন পূর্ণম কুমারের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। মন ভাল নেই পূর্ণম কুমারের শ্বশুরবাড়িরও।
    পূর্ণমের স্ত্রীর বউদি রাণী গুপ্তা জানিয়েছেন কিছুদিন আগে একটা আশার আলো ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে পূর্ণমের মুক্তির আশা ক্ষীণ হচ্ছে।