গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National বিয়ে টেকাতে মিথ্যা, আত্মঘাতী তথ্যপ্রযুক্তি কর্মীর স্ত্রীর দাবি

    বিয়ে টেকাতে মিথ্যা, আত্মঘাতী তথ্যপ্রযুক্তি কর্মীর স্ত্রীর দাবি

    0
    119
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    তাঁদের বিয়ে টিকিয়ে রাখার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলেছিলেন। উত্তরপ্রদেশের আগরায় আত্মঘাতী তথ্যপ্রযুক্তি কর্মী মানব শর্মার স্ত্রীর দাবিতে শোরগোল পড়ে গিয়েছে। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এসেছে যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই এস নিউজ। সেখানে মানবের স্ত্রী নিকিতা দাবি করেছেন, বিয়ের আগে অভিষেক নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল তাঁর।

    সেই ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কও হয়েছিল। কিন্তু সে সব কথা তাঁর স্বামীকে জানাতে চাননি। ভয় পেয়েছিলেন যদি বিয়ে ভেঙে যায়! তাই বিয়ে টিকিয়ে রাখতেই তাঁর অতীতকে গোপন করেছিলেন। এর পরই নিকিতা দাবি করেছেন, সেই ঘটনা তাঁর অতীত ছিল। বিয়ের পর মানব ছাড়া অন্য কেউ তাঁর জীবনে আসেননি। আর তিনি সেটা কখনও চাননি।

    এর পরই তিনি বলেছেন, যদি তাঁর কোনও কিছু হয়ে যায়, তার জন্য কেউ দায়ী থাকবে না। ২৪ ফেব্রুয়ারি আগরার বাড়ি থেকে তথ্যপ্রযুক্তি কর্মী মানবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর আগে একটি ভিডিয়ো করে নিজের বক্তব্য রেকর্ড করেন যুবক। সেখানে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পুরুষদের জন্যও একটু ভাবুন। নয়তো অভিযোগ চাপানোর জন্য কোনও পুরুষই আর অবশিষ্ট থাকবেন না।