সন্তানকে হাতিয়ার অনুচিত, সরব টেকির আইনজীবী 

0
192
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জামিন পেতে সন্তানকে হাতিয়ার করা উচিত নয়। নিকিতা সিংহানিয়া এবং তাঁর পরিবার আদালতে জামিনের আবেদন করতেই সবর হয়েছেন বেঙ্গালুরুর মৃত টেকি ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আইনজীবী আকাশ জিন্দেল।
৯ ডিসেম্বর বেঙ্গালুরুর ফ্ল্যাটে আত্মঘাতী হয়েছিলেন অতুল সুভাষ। মৃত্যুর আগে তিনি ২৪ পাতার একটি সুইসাইড নোট লিখেছিলেন। সেই সঙ্গে রেকর্ড করেছিলেন দেড় ঘণ্টার ভিডিয়ো বার্তা। স্ত্রী নিকিতা এবং তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন অতুল সুভাষ।তাঁর আত্মহত্যা এবং সুইসাইড নোট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।পরে পুলিশ নিকিতা, তাঁর মা নিশা এবং ভাই অনুরাগকে গ্রেফতার করা হয়। বিচারবিভাগীয় হেফাজত শেষে তাদের আদালতে হাজির করানো হয়। সেখানেই জামিনের আবেদন করা হয়। নিকিতাদের আইনজীবীর বক্তব্য, পুরো পরিবার জেলে আছে। ফলে চার বছরের শিশুকে দেখার কেউ নেই। সেই প্রেক্ষিতে জামিনের আবেদন করা হয়েছে আদালতে।তবে অতুল সুভাষের পরিবারের আইনজীবীর দাবি, নিকিতাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে, তাতে তাদের জামিন পাওয়া উচিত নয়। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিলেন নিকিতারা। জামিন পেলে আবার শিশুটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন।
অন্যদিকে, নাতির খোঁজে দিশেহারা অতুল সুভাষের বাবা-মা। চার বছরের নাতির হেফাজত চেয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন অতুল সুভাষের মা অঞ্জু মোদী।