পৈতৃক ভিটেতে সস্ত্রীক বিজয়

0
85
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা,বিবাহত্তোর সমস্ত আচার ও নিয়ম পালনে মেতে উঠেছেন। প্রথমে তিরুপতি মন্দিরে পুজো দিয়েছেন নবদম্পতি। এবার বিয়ের পর তেলেঙ্গানায় বিজয়ের গ্রামের বাড়িতে বিশেষ পুজো দিয়েছেন তাঁরা দু’জন। 

শুধু তাই নয়, সৌজন্য বিনিময় সেরেছেন গ্রামের প্রতিটি মানুষের সঙ্গে। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি।তেলেঙ্গানার থাম্মানপেট অঞ্চলের মেহবুবনগরে বিজয়ের গ্রামের বাড়ি। সেখানেই বিবাহ পরবর্তী সত্যনারায়ণ পুজোয় যোগ দিয়েছেন বিজয় ও রশ্মিকা। গ্রামে পা রাখার সঙ্গে সঙ্গে সেখানকার প্রতিটি মানুষ তারকাদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসেন। উল্লেখ্য,বিজয়ের গ্রামের বাড়ির নবনির্মাণ সারা হয়েছে।সেখানেই তাঁদের দেখার জন্য উপচে পড়েছিল তুমুল ভিড়। নবদম্পতিকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা। নাচে-গানে দক্ষিণ ভারতীয় প্রথা মেনেই তাঁদের স্বাগত জানানো হয়। আশীর্বাদ পর্ব সারেন পরিবারের সদস্য ছাড়াও গ্রামের প্রবীণরা। আলোর মালায় সাজানো হয়েছে বিজয়ের এই বাড়িও।বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের দক্ষিণী রীতি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে সমস্ত আচার-অনুষ্ঠান সারছেন বিজয় ও রশ্মিকা।এক্কেবারে খাঁটি ভারতীয় পোশাকেই সত্যনারায়ণ পুজো সারতে আসেন সম্পতি।

বিজয় পরেছিলেন পেস্তা সবুজ রঙের পাঞ্জাবী।রশ্মিকার পরনে ছিল ফিরোজা সবুজ রঙের সোনালী সুতোর কাজ করা সিল্কের শাড়ি,গলায় সোনার নেকলেস, মাথায় দক্ষিণী স্টাইলে ফুলের মালা আর সঙ্গে দম্পতির মুখের চওড়া হাসি যেন তাঁদের চেহারার ঔজ্জ্বল্য আরও বাড়িয়ে দিয়েছে।