
নদীর পাড়ে স্ত্রীর গলাকাটা দেহ, গলাকাটা অবস্থায় গাছে ঝুলছে স্বামী। শিলিগুড়ির ভক্তিনগরের আশিঘর আউটপোস্টে ভয়াবহ ঘটনার জেরে শোরগোল পড়েছে।
স্থানীয়দের অভিযোগ দম্পতিকে খুন করা হয়েছে। জানা গিয়েছে আশিঘরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি বছর ৫০-র তপন মণ্ডল এবং তাঁর স্ত্রী অনিমা রায় সোফা ফ্যাক্টরিতে কাজ করতেন। প্রতিদিনের মত স্ত্রীকে ফ্যাক্টরি থেকে নিয়ে আসতেন তপন। শনিবারও বেরিয়ে আর বাড়ি ফেরেননি দম্পতি। এরপর খোঁজাখুজি শুরু হতে দু’জনের দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ভক্তিনগর থাার আইসি বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে। দম্পতির ছেলের দাবি তাঁর বাবা-মাকে খুন করা হয়েছে।
স্ত্রীকে খুন করে তপন আত্মঘাতী হয়েছেন নাকি দুজনকেই খুন করা হয়েছে, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
