গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International দাবানল: লস অ্যাঞ্জেলসে বাড়ছে ক্ষোভ

    দাবানল: লস অ্যাঞ্জেলসে বাড়ছে ক্ষোভ

    0
    215
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নতুন এলাকায় ছড়াতে শুরু করেছে লস অ্যাঞ্জেলসের আগুন। ওয়েস্ট হিলসে নতুন করে আগুন ছড়াতে শুরু করেছে বলে জানিয়েছেন কাউন্টি শেরিফ রবার্ট লুনা। তাঁর কথায়, মনে হচ্ছে যেন পরমাণু বোমা ফেলা হয়েছে।

    স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আগুন এত দ্রুত গতিতে ছড়াচ্ছে যে, কয়েক ঘণ্টায় ৯০০ একর জমি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এদিকে ,দাবানলে ব্যাপকভাবে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর মার্কিন ন্যাশনাল গার্ড সেনারা আলটাডেনাতে টহল দিচ্ছিল।লস অ্যাঞ্জেলেস শহরের এই বিধ্বস্ত শহরতলির বাসিন্দাদের জন্য ইউনিফর্ম পরা এই লোকদের আগমন এখন আর কোনো অর্থই তৈরি করছে না। তারা পৌঁছেছেন অনেক দেরিতে।কর্তৃপক্ষ জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে একাধিক অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এতে প্রায় ১০ হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। এক লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে।এখন পর্যন্ত কর্তৃপক্ষ এই বিপর্যয়ের জন্য সপ্তাহের শুরুতে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া তীব্র বাতাস এবং সাম্প্রতিক মাসগুলোর খরাকে দায়ী করেছে। কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারছে না দাবানলের শিকার মানুষেরা।হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়েছেন।কর্মকর্তারা বলছেন, প্যাসিফিক প্যালিসেইডসের পিয়েডরা মোরাডা ড্রাইভ এলাকার একটি বাড়ির পেছনে ঝোড়ো বাতাসময় ওই দাবানলের সূত্রপাত হয়েছে।ন্যাশনাল ফায়ার প্রটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে,আমেরিকায় দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হলো বজ্রপাত।তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি।ক্যালিফোর্নিয়ার দাবানলের শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব দিক থেকে। সেখানকার প্যালিসেইডস এলাকা বা ইটনের দাবানলকবলিত এলাকার আশপাশে বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি। ওই সব এলাকায় দাবানলে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।এরপর আরও দুটি সাধারণ কারণের প্রসঙ্গ চলে আসে। এর একটি হলো ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বৈদ্যুতিক লাইনে স্ফুলিঙ্গ হওয়া।অন্যদিকে,২০১৭ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলের ঘটনাগুলোর একটি ঘটেছিল। সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন পাওয়ার কোম্পানির বিদ্যুৎ সরবরাহ লাইনের স্ফুলিঙ্গ থেকে দাবানলের সূত্রপাত হয়েছিল।

    সব মিলিয়ে শহরের মেয়র কারেন বাস তীব্র সমালোচনার মুখে পড়েছেন। কারণ, যখন আগুন শুরু হয়েছিল তিনি আফ্রিকান দেশ ঘানা সফর করছিলেন। যদিও আগের দিনগুলিতে ভয়াবহ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছিল।