গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চল

    দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চল

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স
    জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ১ হাজার ৪০০ দমকলকর্মী ও ১০০ আত্মরক্ষা বাহিনীর সদস্য।
    রবিবার টানা পঞ্চম দিনের মতো আগুন জ্বলছে, ঝুঁকিতে রয়েছে উপকূলীয় শহর ওৎসুচি। রবিবার ভোর পর্যন্ত আগুনে পুড়ে গেছে ১ হাজার ৩৭৩ হেক্টর এলাকা, যা আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কারণ উদঘাটনে তদন্ত চলছে। সংবাদ সংস্থা জানায়, প্রশান্ত মহাসাগর উপকূলের এই শহরের আবাসিক এলাকাগুলো সরাসরি হুমকির মুখে পড়েছে। ২০১১ সালের মার্চে ভূমিকম্প ও সুনামিতে শহরটির প্রায় দশ ভাগের এক ভাগ মানুষ প্রাণ হারিয়েছিলেন।
    পরিস্থিতি মোকাবিলায় ওৎসুচিতে ১ হাজার ৫৪১টি পরিবারের ৩ হাজার ২৩৩ জনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা শহরের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।