সিনেমা, টিভিতে ডাবিং শুরু করছে এআই

0
98
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

এক্সওয়াইজি ফিল্মস-এর কাজের এক গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, এমন ধরনের আন্তর্জাতিক সিনেমা খুঁজে বের করা, যা আমেরিকার বাজারে দর্শকদের কাছে জনপ্রিয় হতে পারে।লস অ্যাঞ্জেলেসভিত্তিক এ একক স্টুডিওটির প্রধান কর্তা ম্যাক্সিম কোট্রে বলেছেন,বিদেশী ভাষার সিনেমার জন্য মার্কিন বাজার সবসময়ই কঠিন ছিল।

এ ধরনের সিনেমাগুলো এতদিন কেবল আমেরিকার পূর্ব উপকূলীয় নিউ ইয়র্ক বা অন্য কিছু বড় শহরের কিছু দর্শকের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যারা সাধারণত বিকল্পধারার সিনেমা দেখতে ভালোবাসেন।এর একটি বড় কারণ হচ্ছে, ভাষার বাধা। যেহেতু এসব সিনেমা ইংরেজিতে নয়, ফলে অনেক আমেরিকান দর্শক সেগুলো দেখতে আগ্রহী নন। ইউরোপে মানুষ ছোটবেলা থেকেই বিদেশি ভাষার সিনেমা সাবটাইটেল বা ডাবিংসহ দেখে অভ্যস্ত। এক্ষেত্রে সাবটাইটেলসহ সিনেমা দেখায় বেশিরভাগ আমেরিকানের আগ্রহ কম।কিন্তু সেই ভাষাগত বাধা এখন হয়ত নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ডাবিং সিস্টেমের মাধ্যমে আরও সহজে দূর করা সম্ভব।

সম্প্রতি ওয়াচ দ্য স্কাইস নামের এক সায়েন্স ফিকশন সিনেমার অডিও ও ভিডিওর কাজটি দেওয়া হয়েছিল ডিপএডিটর নামের এক এআই সফটওয়্যারকে।সফটওয়্যারটি ভিডিওকে এমনভাবে পরিবর্তন করেছে, যেখানে অভিনেতারা সত্যিই সেই ভাষায়ই কথা বলছে বলে মনে হয়েছে।