
মধ্যপ্রাচ্যে যুদ্ধে মার্কিন সামরিক সহায়তার ডাকে সাড়া না দেওয়ার এবার উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন বা ন্যাটো জোট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার বিষয়ে ভাবছে আমেরিকা। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটো থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
টেলিগ্রাফের দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটো জোটকে কাগুজে বাঘ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ শেষ হওয়ার পর ন্যাটোতে আমেরিকার সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কিনা,এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বিষয়টি পুনর্বিবেচনার বাইরে চলে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন,তিনি কখনোই ন্যাটোর দ্বারা প্রভাবিত হননি। তিনি বরাবরই জানতেন যে ন্যাটো জোট কাগুজে বাঘ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বিষয়টি জানেন। উল্লেখ্য মধ্যপ্রাচ্যে যুদ্ধে ন্যাটো মিত্রদের সমর্থনের অভাব নিয়ে নিয়মিত সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প।হরমুজ প্রণালিতে সেনা পাঠাতে অস্বীকৃতি জানানোর জন্য তিনি তাদের কাপুরুষ বলে অভিহিত করেছেন। দ্য টেলিগ্রাফকে তিনি পুনরায় এই অভিযোগ তুলে ধরেছেন।
ট্রাম্পের ভাষ্য, সমর্থন স্বয়ংক্রিয় হওয়া উচিত ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁরা স্বয়ংক্রিয়ভাবে সেখানে ছিলেন, ইউক্রেনও এর অন্তর্ভুক্ত।







