ব্রাজিলের ডাগআউটে থাকছেন আনচেলত্তি?

0
100
ছবি সৌজন্যে : এক্স

বিশ্বকাপের দামামা বাজার আগেই বড়সড় এক চমক দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। বিশ্ব ফুটবলের সফলতম দল সেলেসাওদের হারানো গৌরব ফিরিয়ে আনার মিশনে থাকা ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি নিজের চুক্তির মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

বর্তমান চুক্তি অনুযায়ী আগামী বিশ্বকাপ পর্যন্ত তার দায়িত্ব থাকার কথা থাকলেও, নতুন সমঝোতা অনুযায়ী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে এই অভিজ্ঞ মাস্টারমাইন্ডকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে আনচেলত্তি নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ইউনিভেরসো ভালদানো অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান যে, ব্রাজিলের সঙ্গে আরও চার বছরের জন্য চুক্তি রিনিউ করতে যাচ্ছেন তিনি।আন্তর্জাতিক ফুটবলের এই নতুন চ্যালেঞ্জ তিনি দারুণভাবে উপভোগ করছেন বলেও উল্লেখ করেছেন।আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমেরিকা, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের প্রস্তুতির ফাঁকে এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।উল্লেখ্য,২০২৫ সালে রিয়াল মাদ্রিদের বর্ণিল অধ্যায় শেষ করে ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন ৬৬ বছর বয়সী কোচ কার্লো আনচেলত্তি। তার অধীনে সেলেসাওরা আবারও বিশ্বমঞ্চে ফেবারিট হিসেবে আবির্ভূত হওয়ার স্বপ্ন দেখছে।

যদিও বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা ব্রাজিলকে স্পেন, আর্জেন্টিনা বা ফ্রান্সের মতো দলগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে রাখছেন বিশ্লেষকরা, তবে আনচেলত্তির কৌশল আর অভিজ্ঞতায় দীর্ঘ ২৪ বছরের ট্রফি খরা কাটবে বলে ফ্যানদের বিশ্বাস।