
রাষ্ট্রপতি শাসন তুলে নিয়ে মণিপুরে আবার সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি। বিজেপির আট জন সহ মোট ১০ জন এনডিএ বিধায়ক রাজ্যপাল অজয়কুমার ভল্লার কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এমনটাই সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রায় ২ বছর ধরে অশান্ত মণিপুর। সেই আবহে বীরেন সিং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও নতুন কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি।
বিজেপি দলীয় সূত্রে খবর, দলীয় বিধায়কদের একাংশ মনে করছেন, রাষ্ট্রপতি শাসন জারি করে মণিপুরের অশান্ত পরিস্থিতি আপাতত মোকাবিলা করা গেছে। এই পরিস্থিতিতে এখন আর রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই।
