
পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হবে, সময়মত জানিয়ে দেওয়া হবে। রবিবার সাংবাদিক বৈঠক থেকে এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যে কবে এসআইআর হবে, তা পরবর্তীকালে সঠিক সময়ে ঘোষণা করা হবে।কেন এসআইআর-র প্রয়োজন তারও ব্যাখ্যা দিয়েছেন জ্ঞানেশ কুমার। তাঁর কথায় প্রতিবছর যে সংশোধন হয়, তা অনেকটা র্যান্ডম উপায়ে করা হয়। এখনও পর্যন্ত দেশে ১০ বারেরও বেশি এসআইআর হয়েছে। ভোটার তালিকার সবচেয়ে ব্যাপক শুদ্ধিকরণের জন্য এই এসআইআর প্রয়োজন।
বিহারের ভোটার তালিকায় কত জন নেপালি বা বাংলাদেশি রয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি স্পষ্ট করে দিতে চান সংবিধান অনুসারে শুধুমাত্র ভারতীয়রাই বিধায়ক এবং সাংসদ বাছতে পারেন।




