গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কোথাও থামতে হয়, অবসর নিয়ে ইঙ্গিতপূর্ণ শরদ 

    কোথাও থামতে হয়, অবসর নিয়ে ইঙ্গিতপূর্ণ শরদ 

    0
    135
    একটা সময় থামতে হয়, মহারাষ্ট্রে ভোটের মুখে এমনই রাজনীতি ছাড়ার ইঙ্গিত শোনা গিয়েছে বর্ষীয়ান এনসিপি নেতা শরদ পাওয়ারের গলায়। তিনি জানান, ভবিষ্যতে আর কোনও ভোটে প্রার্থী হবেন না।
    রাজ্যসভার সাংসদ হিসেবে ১৮ মাসের মেয়াদ শেষ হলেই পুরোপুরি রাজনৈতিক সন্ন্যাস নেবেন। ১৯৯৯ সালে গঠন করেছিলেন নতুন দল এনসিপি। পশ্চিম মহারাষ্ট্রের বারামতিকে পাওয়ার পরিবারের গড় হিসেবে মনে করা হয়। সেই বারমতির জনসভায় দাঁড়িয়েই শরদ পাওয়ার বলেছেন, তিনি ক্ষমতায় নেই, রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ আর বছর দেড়েক রয়েছে। ভবিষ্যতে কোনও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
    একটা সময় তো থামতেই হবে। এইসঙ্গে তাঁকে মোট ১৪ বার বিধায়ক হিসেবে নির্বাচিত করার জন্য বারামতির নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
    ছবি  সৌজন্যে : এক্স