ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের লাথি: হিমন্ত

0
546
ছবি সৌজন্যে :ফেসবুক

ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানো হবে। মালদার সভা থেকে হুশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

শুক্রবার মালদার বৈষ্ণবনগরের সভা থেকে অনুপ্রবেশ, দুর্নীতি, বেকারত্ব নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন হিমন্ত বিশ্বশর্মা। অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ করে হিমন্ত বিশ্বশর্মা বলেছেন অনুপ্রবেশকারীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসার সম্পর্ক রয়েছে। তারাই তৃণমূলের ভোটব্যাঙ্ক। তাই বিএসএফ জমি চাইলে দেয় না। হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সব অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানো হবে। বিজেপির ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন অসমে বিজেপি সেঞ্চুরি করবে।

আর পশ্চিমবঙ্গে ডবল সেঞ্চুরি করবে। মানুষের উন্মাদনা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে বলে দাবি করেছেন হিমন্ত।