
কালীগঞ্জে তৃণমল প্রার্থী ঘোষণার পরেই প্রচারে নেমে পড়েছেন প্রয়াত বিধায়ক নাসিরউদ্দি আহমেদের মেয়ে আলিফা আহমেদ। আর সেদিনেই জোটের প্রশ্নে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন ওই কেন্দ্রে কংগ্রেসের সমর্থন নিয়ে নিজেদের দলের প্রতীকে লড়াই করতে চান।
যদিও সবটা আলোচনা সাপেক্ষে হবে। তবে কংগ্রেস জোট করা বা না করার বিষয়ে এখনও স্পষ্ট করেনি। তবে মহম্মদ সেলিম মনে করেন কালীগঞ্জে বামফ্রন্টের সিপিএম প্রার্থী হলে তৃণমূল, বিজেপির বিরুদ্ধে লড়াই জুতসই হবে।
বুধবার রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকের পরেই বামফ্রন্টে সিদ্ধান্ত হবে। এরপরেই কংগ্রেসের সঙ্গে কথা বলে সবটা ঠিক হবে।







