মতভেদেও মুখ্যমন্ত্রীর অপমান মানবেন না : নওশাদ

0
122
ছবি সৌজন্যে : নিজস্ব
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ বাংলাদেশের এক ইসলামি বক্তার বিরুদ্ধে।
এনিয়ে এবার সরব হয়ে ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি বলেছেন, দু’দলের মতভেদ আছে, থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে অপমান করে কোনও কথা হলে মেনে নেবেন না। এক সভায় বক্তব্য রাখার সময় নওশাদ বলেছেন, ক’দিন আগে বাংলাদেশের এক বক্তা মুখ্যমন্ত্রীকে নিয়ে কু’মন্তব্য করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক মতাদর্শে ফারাক আছে, থাকবে। কিন্তু দিনশেষে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে নিয়ে বাংলাদেশের বক্তা যে বাজে মন্তব্য করেছেন, ভারতবর্ষ থেকে তাঁকে ধিক্কার জানাচ্ছেন।