
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের অফিসিয়াল ফেসবুক ও এক্স হ্যান্ডেল থেকে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই পুণ্যদিনে সম্মান জানাচ্ছেন বিশ্বের সকল ভাষা ও ভাষাভাষী মানুষকে।
বিশ্বের সকল দেশের সকল ভাষা-শহিদদের ও ভাষা-সংগ্রামীদের প্রণাম ও অন্তরের শ্রদ্ধা।রবীন্দ্রনাথ – নজরুল – সুকান্ত – জীবনানন্দের বাংলা শুধু নয়, সব ভাষাকেই সম্মান করেন।একুশের এই পুণ্য দিনে আরও একবার অঙ্গীকার করছেন— যে-কোনও ভাষার ওপর যদি আক্রমণ আসে – সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ১৯৫২ সালের এই দিনে ভাষা আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশের নির্মম গুলির ক্ষত আজও টাটকা।
ইতিহাসের সে এক রক্তক্ষয়ী অধ্যায়। সারা রাজ্যে মহা আড়ম্বরে পালন হচ্ছে এই স্মরণীয় দিন।
