
শুধু জেল বা জরিমানা নয়। জোর করে ধর্মান্তকরণ শাস্তি মৃত্যুদণ্ড! আগামী দিনে আরও কড়া আইন এনে সেটা নিশ্চিত করা হবে।
প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ‘২৩ বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগেই মধ্যপ্রদেশে ধর্মান্তকরণ রুখতে একটি অর্ডিন্যান্স পাশ করিয়েছিল তৎকালীন শিবরাজ সিং চৌহানের সরকার। সেই অর্ডিন্যান্সে বলা হয়, কেউ জোর করে ধর্মান্তকরণ করেছে প্রমাণ হলে, তাঁর ১০ বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে। পরে রাজ্যে বিজেপি সরকার পুনরায় নির্বাচিত হয়ে এলে সেই অর্ডিন্যান্সটিকেই বিল আকারে পেশ করা হয়। এবং সেটিকে আইনে পরিণত করা হয়।
ভিন্ন ধর্মে বিবাহ রুখতে বিজেপি শাসিত একাধিক রাজ্যে লাগু হয়েছে লাভ জেহাদ বিরোধী আইন। তবে বিষয়টি নিয়ে এখনও বিস্তর বিতর্ক রয়েছে।






