
মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া আদালতের কাজ নয়। এক আইনজীবীকে ভৎসনা করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
মঙ্গলবার আর জি কর মামার শুনানিতে শীর্ষ আদালতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেন এক আইনজীবী। এরপরেই ওই আইনজীবীকে ধমক দিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। বিচারের পদ্ধতি মেনে চলুন। তাঁরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছেন। আইনজীবী যদি বলেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না। এটা আদালতের কাজ নয়। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়ে আদালতে রিপোর্ট দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। রাজ্য আদালতে জানিয়েছে, রাজ্যের সব হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার, বিশ্রাম কক্ষ, সিসি ক্যামেরা লাগানো হবে। চিকিৎসকদের ডিউটি রুমে নিরাপত্তা দেওয়ার কথাও জানানো হয়েছে।








